HLFSE

"H L Foundation for Social Excellence"

Notice for Upcoming Programme

সংগঠনের পটভূমিঃ

 “H L Foundation for Social Excellence” (সামাজিক উৎকর্ষতায় এইচ এল ফাউন্ডেশন) একটি মানবহিতৈষী ও সমাজকল্যাণমূলক সংগঠন যা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং সেচ্ছাসেবী সংগঠন।

আত্মপ্রকাশঃ

 আর্তমানবতায় দীক্ষাব্রত; বৈষম্য, অসমতা এবং সাম্প্রদায়কতামুক্ত সমাজ প্রতিষ্ঠা; কর্মক্ষম  তারুণ্যের শক্তিকে সমৃদ্ধিতে রূপায়ন;  শিক্ষিত বেকার তরুণসমাজকে (ব্রিজিং দ্য মিস লিংকস এন্ড ডটস) শোভন কর্মের মাধ্যমে ঋদ্ধ করা; সমাজের পিছেয়ে পড়া জনগোষ্ঠি বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলা;স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে সরকার ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা; সর্বপরি স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি আধুনিক দেশ ও জাতি গঠনে সকল কল্যাণমূলক কর্মের  সাথে সম্পৃক্ত হওয়ার দৃঢ়সংকল্পে এ সংগঠেনর আত্মপ্রকাশ।

প্রতিষ্ঠাতাঃ

মানবহিতৈষী ও সমাজকল্যাণমূলক এ সংগঠন প্রতিষ্ঠার অন্যতম কারিগর ও উদ্দোক্তা  হলেন জনাব এ,কে,এম হাফিজুল্লাহ খান লিটন যিনি জনাব এম এ হালিম এবং মিসেস লাইলী খাতুন-এর জ্যৈষ্ঠ সন্তান। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস  (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী ও চৌকষ কমকর্তা।